ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

আয়ের পুরোটা তার হাতে তুলে দেওয়ার পাশাপাশি ফ্ল্যাট কিনে দিতে ১০ লাখ টাকা দাবি করে সেজন্য মারধরের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যক্তি। নগরীর চান্দগাঁও কেবি আমান আলী রোডের বাসিন্দা আবুল হাসানের এই মামলায় তার স্ত্রী নাজমুন নাহার নাজুকেই একমাত্র আসামি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী রোববার যৌতুক নিরোধ আইনে করা অভিযোগ আমলে নিয়ে নাজুর বিরুদ্ধে সমন জারি করেছেন বলে বাদীর আইনজীবী কংকন চন্দ্র দেব জানিয়েছেন।

তিনি বলেন, “হাসানের স্ত্রী একটি ফ্ল্যাট কিনে দেয়ার জন্য স্বামীকে কয়েক বছর ধরে চাপ দিচ্ছিল। এজন্য স্ত্রী ১০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করে।এছাড়া স্বামীর প্রতি মাসের পুরো আয় তাকে দিয়ে দেওয়ার জন্যও চাপ প্রয়োগ করে আসছিল নাজু।”

গত প্রায় তিন বছর ধরে এসব ঘটনা চলছে জানিয়ে আইনজীবী কংকন বলেন, সর্বশেষ গত ১১ অগাস্ট ও ২৫ মার্চ নিজের বাসায় হাসানকে মারধর করে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয় তার স্ত্রী।

কয়েক বছর ধরে নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ফল না আসায় বাদী আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি। ২০১১ সালের ১৩ মে চান্দগাঁয়ের আবুল হাসানের সঙ্গে হালিশহর রামপুরা এলাকার নাজমুন নাহার নাজুর বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে।

পেশায় থাই অ্যালুমিনিয়ামের মিস্ত্রি আবুল যৌতুক নিরোধ আইনের চারটি ধারায় এ মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা

আপডেট সময় ০১:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭