ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর ফুসফুসে করোনার সংক্রমণ, দুর্বল অনুভব করছেন খোরশেদ

আকাশ জাতীয় ডেস্ক:

‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী লুনার শরীরে নিমোনিয়ায় উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া করোনাভাইরাস তার ফুসফুসে সংক্রমণ ঘটিয়েছে। কিন্তু এ পরিস্থিতির মধ্যে এখন লুনাকে সব সময় অক্সিজেন সাপোর্ট নিতে হচ্ছে না। প্রয়োজন হলেই কিছুক্ষণ পর পর অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। এছাড়া করোনায় আক্রান্ত খোরশেদ কিছুটা দুর্বল অনুভব করছেন। কাউন্সিলর দম্পতির স্বাস্থ্য পরিস্থিতির বিষয়টি মঙ্গলবার দুপুর পৌন ৩টায় বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন কাউন্সিলের ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।

তিনি জানান, কাউন্সিলর খোরশেদের স্ত্রী পূর্বে অক্সিজেন সার্পোটে থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় সুস্থ রয়েছেন। কাউন্সিলর খোরশেদও মোটামুটি সুস্থতা বোধ করছেন। তারা দু’জনই স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন দুপুর ১২টায় তাদের নানা টেস্ট করা হয়। আজকের (মঙ্গলবার) টেস্ট রিপোর্ট কি এসেছে এখনো আমরা জানতে পারিনি।

আলী সাবাব টিপু আরও জানান, প্রকৃতপক্ষে তারা ভালো আছেন খারাপ আছেন বিষয়গুলো ক্ষনে ক্ষনে পরিবর্তন হয়। হয়ত এখন একটু রোগী ভালো অনুভব করছেন। দেখা গেল একটু পরেই আবার একটু বেশি অসুস্থ হয়ে পড়ছেন। তাই সম্পূর্ণ ভালো হওয়ার বিষয়টি একটি সঠিক সময় রয়েছে। তাই ভালো খারাপ বলার বিষয়টি চিকিৎসা পদ্ধতি ও সময়ের ওপর নির্ভর করে বলা যাবে।

গত ৩০ মে রাতে স্ত্রী’র শারীরিক অবস্থার অবনতি হলে কাউন্সিলর খোরশেদ দম্পতি সাজেদা হাসপাতালে ভর্তি হন। পরে এমপি শামীম ওসমানের সহযোগিতায় ওই দম্পতিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

উল্লেখ্য, খোরশেদ দম্পতি অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও এখন অবদি তার টিম নারায়ণগঞ্জে করোনা রোগীসহ নানা উপসর্গে মৃতদের লাশ দাফন কাফন ও সৎকার করে যাচ্ছে। এ পর্যন্ত তার টিম প্রায় ৬৫টি লাশ দাফন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর ফুসফুসে করোনার সংক্রমণ, দুর্বল অনুভব করছেন খোরশেদ

আপডেট সময় ০৩:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০