ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল্পের জন্য জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোছাদিমা রহমান বর্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোছাদিমা রহমান বর্ষা (১৭) নামে এক কিশোরী জিপিএ-৫ না পেয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৩১ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামে এ ঘটনা ঘটে।

মোছাদিমা রহমান বর্ষা উপজেলার গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামের আব্দুল মতিন সরকারের মেয়ে। সে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ- ৪.৫০ পেয়েছে। এরপরও জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা করল বর্ষা।

ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, বর্ষা পড়ালেখায় বেশ ভালো ছিল। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। রোববার প্রকাশিত এসএসসি ফলাফলে দেখা যায়, বর্ষা তিনটি বিষয়ে ৭৮ নম্বর পায়। আর সবগুলো বিষয়ে ৮০ ওপর নম্বর পেয়েছে। অল্পের জন্য জিপিএ-৫ পায়নি সে। তাই শুনলাম আত্মহত্যা করেছে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, বেলা পৌনে ১১টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বর্ষা। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বর্ষা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়নি। এ কারণে সে আত্মহত্যা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অল্পের জন্য জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা

আপডেট সময় ০৩:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০