ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

মাফ চেয়ে ফেসবুকে সাংবাদিকের পোস্টের কিছুক্ষণ পরই মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত

আকাশ জাতীয় ডেস্ক:

নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দুই ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। এর আগে শনিবার রাত দেড়টার (শুক্রবার দিবাগত রাত) দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন ‘

তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন। উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন। তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মাফ চেয়ে ফেসবুকে সাংবাদিকের পোস্টের কিছুক্ষণ পরই মৃত্যু

আপডেট সময় ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০