ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ৬ দেশের একাত্মতা

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

শুক্রবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রয়েছেন তুরস্কের মেভলেট কাভাসগ্লু, নেপালের প্রদীপ কুমার গয়াল, প্যালেস্টাইনের রিয়াদ আল মালিকী, ইরানের মোহাম্মদ জাভেদ জারিফ, বসনিয়া ও হার্জেগভিনার ড. বিসেরা তারকভিক। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বুন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ফোনে ড. মোমেনকে ঈদের শুভেচ্ছা জানান।

এসব বার্তায় করোনা মহামারি থেকে ইসলামী বিশ্বসহ সমগ্র মানবজাতির মুক্তি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসব দেশের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সুস্বাস্থ্য কামনা করা হয়।

এছাড়া সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এক শোক বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ। এতে তিনি আম্পান মোকাবিলায় বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান করোনা মহমারির মধ্যে এ ধরনের দুর্যোগ বাংলাদেশের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ৬ দেশের একাত্মতা

আপডেট সময় ০৪:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০