ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক রুটে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়লো

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে ফের প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়ালো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ মে) বেবিচকের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক রুটে শিডিউল পেসেঞ্জার ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্লেন চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সঙ্গে বিদ্যমান প্লেন চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

একই আদেশে সব স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১ জুন থেকে সীমিত পরিসরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর এ চারটি অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল করবে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক রুটে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়লো

আপডেট সময় ০৬:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০