ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৪০,৩২১ ,নতুন ২০,২৯, মৃত্যু ১৫

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ রোগে সর্বমোট ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, গত একদিনে নতুন করে দুই হাজার ২৯ জন এ ভাইরাসে সংক্রমিত হন। এ পর্যন্ত সবমিলিয়ে শনাক্ত হয়েছেন চল্লিশ হাজার ৩২১ জন।

৪৯টি ল্যাবে ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগের দিনের নুমনাসহ পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩১০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি।

তিনি বলেন, ৪৯টি ল্যাবে নতুন সংযোজিত হয়েছে সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ।

গত ২৪ ঘণ্টায় ৫০০ জন সুস্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত আট হাজার ৪২৫ জন সেরে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

এই অধ্যাপক আরও বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ১১ জন ও নারী চারজন। বিভাগ বিশ্লেষণে ঢাকায় সাতজন ও চট্টগ্রাম বিভাগে আটজন।

মৃত্যুর বয়স বিশ্লেষণ করে তিনি জানান, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের দুজন, ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।

‘এলাকাভিত্তিক বিশ্লেষণে ঢাকা শহরে ছয়জন, নারায়ণগঞ্জে একজন, চট্টগ্রাম শহরে দুজন, চট্টগ্রাম জেলায় দুজন, কক্সবাজারে দুজন, কুমিল্লায় দুজন।’

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৪৮ জনকে, আর ছাড়া পেয়েছেন ১৩৮ জন। বর্তমানে চার হাজার ৯৮৪ জন আইসোলেশনে আছেন বলে স্বাস্থ্য অধিদফতর জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ৪০,৩২১ ,নতুন ২০,২৯, মৃত্যু ১৫

আপডেট সময় ০৩:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০