ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

৩১ মে থেকে সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ৩১ মে থেকে সীমিত আকারে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে চালু হচ্ছে বাস, রেল ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। একইসাথে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার সরকারের এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। সেইসাথে ৩০ মে’র পর থেকে আর সাধারণ ছুটি বাড়ছে না। তবে স্কুল কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত, চলবে অনলাইনে ক্লাস। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে থাকবে নিষেধাজ্ঞা। এর মাধ্যমে দেশে টানা ২ মাসের বেশি ছুটি শেষ হচ্ছে।

এছাড়া ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে যোগ দেবেন না বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সীমিত পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ শে মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩১ মে থেকে সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন

আপডেট সময় ০৮:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০