ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা রোগী পালানোর পর পুলিশের হাতে ধরা

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী ঘরের দরজা ভেঙে পালিয়ে যায়। পালানোর দুই ঘন্টা পর সাড়াশি অভিযান চালিয়ে এলাকাবাসীর যৌথ সহয়তায় তাকে আটক করে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুচিয়াগ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন রোগী। গত রবিবার সকালে করোনা পরীক্ষায় পজেটিভ আসায় তার ঘরটি আইসোলেশনের জন্য নির্বাচন করে বাড়িটি লকডাউন করে দেয়া হয়। ঘরের বাইরের দিক থেকে তালা থাকলেও দরজা ভেঙে ওই ব্যক্তি পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই ব্যক্তির সন্ধানে মাঠে নামে পুলিশ। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ‘করোনা আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দুই ঘন্টা অভিযানের পর তাকে উপজেলার চান্দড়া উত্তরপাড়া এলাকা থেকে আটক করা হয়।’

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, ‘রোগীর শরীরে বাহ্যিক তেমন কোন লক্ষণ না থাকায়- তাকে হাসপাতালের আইসোলেশনে না রেখে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছিল। সেই সাথে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। কিন্তু সে সকলের অজান্তে পালিয়ে যায়। পরে তাকে পুলিশের সহয়তায় চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

করোনা রোগী পালানোর পর পুলিশের হাতে ধরা

আপডেট সময় ১১:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০