ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে নকল জীবাণুনাশকসহ একজন আটক

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর শহরে অভিযান চালিয়ে নকল জীবাণানাশক জব্দ করার পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের চিত্রলেখা মোড় এলাকায় নিলুফা ভবনে এই অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রণজিৎ কুমার জানিয়েছেন।

দৈনিক আকাশকে তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর সময় অধিক মুনাফার আশায় শোয়েব মো. কালিম নামে এক ব্যক্তি নকল পণ্য বিক্রি করে আসছিলেন।

“খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়েছে। তার ঘরে তল্লাশি চালিয়ে সার্বনেক্স, স্যাবলক্স, হ্যান্ড হাইজিন, সেভসহ বিভিন্ন নামের নকল জীবানুণাশক ও হ্যান্ড স্যানেটাইজারসহ তাকে আটক করা হয়।”

এসব পণ্য বিক্রির জন্য শোয়েবের কোনো লাইসেন্স নেই বলে তিনি জানান।

আটক শোয়েব বলেন, কিছুদিন আগে ঢাকার এক ব্যক্তির মাধ্যমে তিনি এই জীবাণুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার আনেন। এজন্য তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

শোয়েব বলেন, “এসব পণ্য আসল কিনা তা আমি জানি না। এ ধরনের কাজের জন্য আমি অনুতপ্ত।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে নকল জীবাণুনাশকসহ একজন আটক

আপডেট সময় ০৭:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০