ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরের ৫০ গ্রামে ঈদ কাল

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল রোববার (২৪ মে) চাঁদপুরের ৫০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ জন্য সবধরনের প্রস্তুতি নিয়েছেন জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা।

এ উপলক্ষে সাদ্রা সিনিয়র মাদ্রাসা মাঠ, প্রতাপপুর ঈদগাহ, দক্ষিণ বলাখাল ঈদগাহ, পাশের ফরিদগঞ্জের বদরপুর ঈদগাহ, টোরা মুন্সিরহাট জামে মসজিদ, উঠতলী ঈদগাহ, উভারামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদসহ ২৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে সাড়ে ৮টার মধ্যে এসব স্থানে ঈদের নামাজের জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই মতের অনুসারী উভারামপুর গ্রামের কামরুল পাটোয়ারী জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শারীরিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।

টোরা মুন্সিরহাটের মামুন মুন্সি জানান, এবার বিদ্যমান পরিস্থিতিতে ঈদের নামাজের জামাত কীভাবে হবে। তা বাস্তবায়নের জন্য মুসল্লিদের নিয়ে আলোচনা করা হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯২৮ সাল থেকে এ জেলার বেশ কয়েকটি গ্রামে তার অনুসারীদের নিয়ে চন্দ্র মাস হিসেব করে এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এভাবে আগাম রোজা এবং দুটি ঈদ পালনের প্রচলন চালু করেন। সেই থেকে তার অনুসারীরা এ ধারা অব্যাহত রেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরের ৫০ গ্রামে ঈদ কাল

আপডেট সময় ০৯:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০