ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করে নদীতে নিক্ষেপ; স্বামী আটক

নিহত শারমিন আক্তার

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী শারমিন আক্তারকে (২০) হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আকাশ শেখের বিরুদ্ধে। কুমার নদীর পাড় থেকে শারমিনের লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। এ ঘটনায় স্বামী আকাশ শেখকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গেছে, শুক্রবার সকালে ঈদের কেনাকাটার জন্য বাপের বাড়ি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি থেকে শারমিনকে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে স্বামী মোবাইল করে স্ত্রী শারমিনকে ঈদের বাজার করার জন্য টেকেরহাট আসতে বলে। শারমিন স্বামীর মোবাইল পেয়ে টেকেরহাটের উদ্দেশ্যে স্বামীর বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে শনিবার দুপুরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারে কুমার নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে পরিবারের লোক শনাক্ত করে এটা শারমিনের লাশ।

এক বছর পূর্বে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সাথে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গামের আয়নাল ভূইয়ার মেয়ে সারমিনের বিয়ে হয়।

শারমিনের ভাই সিরাজ ভূইয়া বলেন, এলাকার এক মহিলার সাথে আকাশের পরকীয়া প্রেম চলছিল। এ অবৈধ প্রেমে বাঁধা দেয়ায় আকাশ আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার বোনের হত্যার বিচার চাই।

এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি এবং স্বামী আকাশ শেখকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করে নদীতে নিক্ষেপ; স্বামী আটক

আপডেট সময় ১০:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০