ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবিশ্বাস্য গতিতে শনাক্ত হবে করোনা ভাইরাস!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা ভাইরাস পরীক্ষার ফল পেতে এখন আর দিনের পর দিন কিংবা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। অবিশ্বাস্য গতিতে মাত্র কয়েক সেকেন্ডেই পাওয়া যাবে ফল।

সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানীরা এমন কিট আবিষ্কার করেছেন। খবর গালফ নিউজের।

লেজার বা রশ্মি ব্যবহার করে এই পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এখন পর্যন্ত ৮৫ থেকে ৯০ ভাগ সঠিক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন দুবাইয়ের কোয়ান্টলেস ইমেজিং ল্যাবের গবেষকরা।

তারা মনে করেন, বাজারে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এই প্রযুক্তি ভাইরাস শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

লেজার মেশিনে মাত্র এক ফোঁটা রক্ত পরীক্ষা করলেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে। অনেক গবেষণার পর এই প্রক্রিয়াটি তৈরি করা হয়েছে।

গবেষণার প্রধান ড. প্রমোদ কুমার বলছেন, একটি অস্বাস্থ্যকর রক্তকণিকা এবং একটি স্বাস্থ্যকর রক্তকণিকার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে। এর মাধ্যমে সংক্রমিত ব্যক্তিকে খুব সহজে আলাদা করা যাবে। স্বাস্থ্যকর ব্যক্তির রক্তকণিকা লেজার আলোর নিচে পুরো গোলাকার দেখা যায়, তবে সেই রিংটি অস্বাস্থ্যকর কোষগুলিতে নষ্ট হয়ে যায় এবং এগুলি ছড়িয়ে ছিটিয়ে দেখায়।

ড. কুমার বলছেন, যদি রক্তের কোষে একটি লেজার জ্বলজ্বল করে এবং যদি কোনও সংক্রমণ হয় তবে রক্তের কোষটি বিকৃত হয়ে যায় বা আকার, ঘনত্ব, অঙ্গে পরিবর্তিত হয়।

এখন পর্যন্ত পরীক্ষামূলক নমুনা পরীক্ষা করা হচ্ছে। আগামী সপ্তাহে সরকার এর অনুমোদন দিতে পারে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবিশ্বাস্য গতিতে শনাক্ত হবে করোনা ভাইরাস!

আপডেট সময় ০২:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০