ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিমের আড্ডায় নেই সাকিব, পঞ্চপান্ডবের চারজন দিয়েই শেষ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাকালে সব ধরনের ক্রিকেট স্থগিত। অবসরের এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশি-বিদেশি বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন। এবার সেই আড্ডার ইতি টানতে চলেছেন বাঁহাতি ওপেনার।

আগামী শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় তামিম তার ফেসবুক লাইভের শেষ আড্ডায় এক সঙ্গে আড্ডা দেবেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। অর্থাৎ পঞ্চপান্ডবের চারজনই থাকবেন লাইভে। সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে লাইভে আসতে রাজি হননি। এর আগে মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ’র সঙ্গে আলাদা আলাদাভাবে লাইভ আড্ডা তেন তামিম।

বৃহস্পতিবার (২১ মে) তামিমের লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই আড্ডা শেষেই তামিম জানান, তার লাইভের ইতি টানার কথা। তামিম জানিয়েছেন, সাকিব তার ব্যক্তিগত কারনেই লাইভে আসতে চান না। যার কারণেই সিনিয়রদের সবাইকে লাইভে আনেতে পারেননি।

তামিম বলেন, ‘আসলে মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। আমি ৮-১০ দিন আগে কথা বলেছিলাম সাকিবের সঙ্গে। এটা আসলে আলোচনার কোনো বিষয় না, এটা নিয়ে বেশি আলোচনার কোনো দরকারও নেই। আমি বাকি তিনজনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই আড্ডায় আসতে রাজি হয়েছে। তো আমরা পাঁচজন তো এক সঙ্গে করতে পারবো না তাই চারজন এক সঙ্গে শো করবো। আর এটাই আমার লাস্ট এপিসোড হবে।’

গত মঙ্গলবার (১৯ মে) তামিমের লাইভ আড্ডায় বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খানের সঙ্গে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পাকিস্তানের সাবেক লিজেন্ড ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

তামিমের নিয়মিত ফেসবুক আড্ডায় সোমবার (১৮ মে) উপস্থিত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত শুক্রবার (১৫ মে) আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে লাইভে এনেছিলেন তামিম। এর আগে চমক হিসেবে প্রথম বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে লাইভে আড্ডা দেন এই বাঁহাতি ওপেনার।

এর আগে তামিম ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তারই সতীর্থ লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে। জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকেও লাইভে নিয়ে আসেন।

তামিমের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়ও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিমের আড্ডায় নেই সাকিব, পঞ্চপান্ডবের চারজন দিয়েই শেষ

আপডেট সময় ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০