ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামিমের কাছ থেকে আম্পানের খবর নিলেন উইলিয়ামসন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যক্তি হিসেবে অসাধারণ একজন মানুষ। একদম ঠাণ্ডা মাথার মানুষ। ক্রিকেট মাঠে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তাকে কখনো মাথা গরম করতে দেখা যায়নি। তামিম ইকবালের লাইভেও সেই নিপাট ভদ্রলোকের হিসেবেই দেখা গেল তাকে। বাংলাদেশের খোঁজখবরও যে টুকটাক রাখেন তিনি, সেটাও বোঝা গেল।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। বৃহস্পতিবার (মে ২১) দুপুরে সে আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউই অধিনায়ক। সেখানেই লাইভের শুরুতে তামিমের সঙ্গে কুশল বিনিময়ের সময় ঘূর্ণিঝড় আম্পানের খবর নিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

উইলিয়ামসন বলেন, ‘আশা করি বাংলাদেশের মানুষ করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। আবার শুনলাম একটি ঘূর্ণিঝড় নাকি আঘাত হেনেছে বাংলাদেশে। আশা করি তোমরা সবাই সবাই সুস্থ ও ভালো আছো।’

তামিম অবশ্য উইলিয়ামসনকে জানিয়ে দিয়েছেন আম্পানে বাংলাদেশের তেমন ক্ষতি করতে পারেনি। উইলিয়ামসনকে তামিম বলেন, ‘সাইক্লোনটি ভারতের পশ্চিমবঙ্গে যেভাবে আঘাত হেনেছে, এখানে সেভাবে আঘাত করেনি। আমরা সবাই নিরাপদে আছি, সুস্থ আছি।’

শুধু তাই নয়, এদেশের করোনা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান উইলিয়ামসন। তামিম জানিয়ে দেন, লকডাউন দীর্ঘায়িত হলে দেশের দিন এনে দিন খাওয়া মানুষদের অসুবিধা হবে। অন্যান্য সমস্যাগুলোও বাড়বে। এমনকি করোনার চেয়েও বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে খিদে। তাই সরকার ধীরে ধীরে সব খুলছে।

এক ফাঁকে উইলিয়ামসন নিজ দেশের করোনা পরিস্থিতির কথাও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

তামিমের কাছ থেকে আম্পানের খবর নিলেন উইলিয়ামসন

আপডেট সময় ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০