ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাকিব-মুশফিকদের ব্যাট নিজেদের সংগ্রহে রাখতে চায় বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন দেশের ক্রিকেটাররা। এমনকি নিজের প্রিয় ক্রিকেটীয় স্মারকও নিলামে তুলছেন অনেকে। এর মধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাট আর মাশরাফি বিন মর্তুজার ব্র্যাসলেটের নিলাম ছিল সবচেয়ে আলোচিত।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে যে ব্যাট দিয়ে রানের ফোয়ারা ছুটিয়েছেন, সেই ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব, যা ২০ লাখ টাকায় বিক্রি হয়। এরপর অনেকটা চমকে দিয়ে মুশফিকের ব্যাট নিজ ফাউন্ডেশনের জন্য ১৭ লাখ টাকায় কিনে নেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আর মাশরাফির প্রিয় ব্রেসলেট ৪২ লাখ টাকায় কিনে আবার তাকেই উপহার দেন এক ব্যক্তি।

এছাড়া অললাইন মঞ্চে নিলামের মাধ্যমে নিজেদের প্রিয় ব্যাট-গ্লাভস, জার্সি নিলামে তুলে সাড়া ফেলেছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আকবর আলীরাও। বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা অনেকে ব্যক্তিগতভাবেও এসব স্মারক কিনে নিয়েছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হচ্ছে।

নিলাম প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এখন সাকিব-মুশফিকদের ঐতিহাসিক ব্যাট ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (২০ মে) জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথা বলেন বিসিবি প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠান শেষে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমি (সাকিব-মুশদিকদের ব্যাট ফিরিয়ে আনার) উদ্যোগ নেব তো অবশ্যই। এখানে তো আমরা নিলামে অংশ নিতে পারি না। তবে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। সুযোগ থাকলে, আমরা সেগুলোকে ফেরত আনার চেষ্টা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

সাকিব-মুশফিকদের ব্যাট নিজেদের সংগ্রহে রাখতে চায় বিসিবি

আপডেট সময় ০৯:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০