ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিমুলিয়া ফেরিঘাটে ভিড় করা যাত্রীদের ঢাকায় ফেরত

আকাশ জাতীয় ডেস্ক:

শিমুলিয়া ফেরিঘাটে ভিড় করা ঘরমুখো যাত্রীদের ৩০ টি বাসে করে রাজধানী ঢাকায় ফেরত পাঠিয়েছে পুলিশ। এখনও ঘাটে সহস্রাধিক মানুষ পদ্মা পারের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দিনভর শিমুলিয়া ঘাটে অপেক্ষার পর অবশেষে পুলিশের ব্যবস্থাপনায় সন্ধ্যার আগ থেকে বাসে করে ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখো মানুষ।

পুলিশ সুপার মো আব্দুল মোমেন জানান, ঘাটে থাকা মানুষদের ফেরত পাঠানো হবে। পুলিশের পক্ষ থেকে বাসে করে ঘাটে আসা হাজার হাজার মানুষকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি। যাতে ঘাটে আসা লোকগুলো নিরাপদে ফিরে যেতে পারে। এ পর্যন্ত ৫০ সিটের ৩০টি বাস শিমুলিয়া থেকে ছেড়ে গিয়েছে। আরও ৫-৭ টি বাসে লোক ওঠানো হচ্ছে। ঘাটে থাকা সব মানুষ আমরা নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যতক্ষণ ঘাট এলাকায় মানুষ থাকবে ততক্ষণ আমরা বাসে করে তাদের বাড়ি পৌঁছে দিব।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সেমাবার বিকেল ৩ টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপরও মঙ্গলবার ভোর থেকে পরিবার পরিজন নিয়ে তারা শিমুলিয়া ঘাটে হাজার হাজার মানুষ ভিড় জমায়। দিনভর তারা শিমুলিয়া ঘাটে অপেক্ষা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিমুলিয়া ফেরিঘাটে ভিড় করা যাত্রীদের ঢাকায় ফেরত

আপডেট সময় ১১:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০