ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ভয়ে যে অপ্রমাণিত ওষুধ খাচ্ছেন ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে অপ্রমাণিত একটি ওষুধ নিয়মিত খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানিয়েছেন। খবর রয়টার্স ও ফক্স নিউজের।

সাংবাদিকদের প্রশ্নোত্তোর পর্বে ট্রাম্প বলেছেন, ‘আমি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছি। এটা গেল দেড় সপ্তাহ ধরে খাচ্ছি। প্রতিদিন একটি করে।’

হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। এটাতে করোনাভাইরাস ভালো হয় এমন কোনও প্রমাণ মেলেনি এখনও। এটার বিষয়ে ডাক্তারি সতর্কতাও রয়েছে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ম্যালেরিয়ার এই ওষুধটি নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন। যদিও করোনা আক্রান্তদের এটা প্রয়োগ করার ফল খুব একটা সন্তোষজনক আসেনি।

এ বিষয়ে ডাক্তার বব লাহিতা বলেছেন, ‘করোনা থেকে রক্ষা করার ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও প্রভাব নেই। আমরা একাধিক রোগীকে এটা খাইয়ে দেখেছি। কোনও প্রভাব পড়েনি। এটা না খাওয়াই ভালো।’

কয়েকদিন আগে ট্রাম্পের দাপ্তারিক বাসভবন হোয়াইট হাউজের দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর থেকে ৭৩ বছর বয়সী ট্রাম্পের নিয়মিত করোনা টেস্ট করা হচ্ছে এবং সেটা প্রতিদিন। কিছুদিন আগে ট্রাম্প তার হোয়াইট হাউজের ডাক্তারের কাছে জানতে চেয়েছিলেন যে, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খেতে পারেন কিনা? জবাবে ডাক্তার বলেছেন— আপনার যদি ভালো লাগে তাহলে খেতে পারেন। এরপর থেকে তিনি নিয়মিত খেতে শুরু করেন ওষুধটি।

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯১ হাজার ৯৮১ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ভয়ে যে অপ্রমাণিত ওষুধ খাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৯:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০