ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার মধ্যে ১৬১ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি সপ্তাহের মধ্যেই ১৬১ জন ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কারাগারে থাকা এসব আসামীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের প্রায় ৯৫টি জেলে ১ হাজার ৭৩৯ জন ভারতীয় কারাবন্দি রয়েছে। এদের সবাই অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশের দায়ে আটক রয়েছেন। খবর জি নিউজের।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বলছে, ২০১৮ সালেও ৬১১ জন ভারতীয়কে দেশে পাঠিয়েছিল তারা।

যদিও কারাবন্দিরা নিজের দেশে নির্যাতনের স্বীকার হয়েছে এই মর্মে আদালতের কাছে অ্যাসাইলামে পাঠানোর অনুমতি চেয়েছিল। কিন্তু আদালত সব অনুরোধ বাতিল করে বিশেষ বিমানে তাদের বাড়ি ফেরানোর পক্ষে রায় দিয়েছে।

এই ১৬১ জনের মধ্যে তিনজন নারী ও দুজন ১৯ বছরের যুবকও রয়েছে। ১৬১ জনের মধ্যে ৭৬ জন হরিয়ানার, ৫৬ জন পঞ্জাবের, ১২ জন গুজরাটের এবং বাকিরা উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও গোয়ার বাসিন্দা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার মধ্যে ১৬১ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৫:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০