ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে: খামেনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে বলে হুশিয়ার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতু্ল্লাহ আলি খামেনি।

গতকাল রোববার দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া ভাষণে তিনি এ হুশিয়ার দেন। খবর পার্সটুডে।

খামেনি বলেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় আমেরিকার সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে।

‌‌‌‘অবশ্য ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনারা থাকতে পারবে না বরং তাদেরকে চলে যেতে হবে এবং নিঃসন্দেহে তাদেরকে বহিষ্কার করা হবে।’

তিনি বলেন, বিশ্বের বহু দেশে এমনকি আমেরিকার ভেতরেও মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করা হয়। আর এ ঘটনা বিশ্ববাসীর অন্তরে

আমেরিকার প্রতি বিদ্বেষের মাত্রা তুলে ধরে। শুধু সাধারণ মানুষ নয় আমেরিকার মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও নিজেদের মধ্যে আলাপচারিতার সময় মার্কিন নেতৃবৃন্দের প্রতি বিদ্বেষ উগড়ে দেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি বিশ্ব জনমতের বিদ্বেষের প্রধান কারণ, সে দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া ও যুক্তিহীন আচরণ এবং বাগাড়ম্বর।

‘দীর্ঘমেয়াদে আমেরিকা বিশ্বব্যাপী গণহত্যা, অপরাধযজ্ঞ, অন্যায় আচরণ, সন্ত্রাসবাদ লালন, স্বৈরাচারী ও গণধিকৃত সরকারগুলোর প্রতি সমর্থন এবং দখলদার ইহুদিবাদী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা প্রদানের কারণে নিন্দিত ও ঘৃণিত হয়েছে।’

সাম্প্রতিক সময়ে অর্থনীতি ও করোনাভাইরাস সামাল দিতে না পারার কারণে আমেরিকার অভ্যন্তরে বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে বলেও খামেনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে: খামেনি

আপডেট সময় ১২:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০