ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ইস্যুতে আবারও ট্রাম্পের কড়া সমালোচনা ওবামার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকরা যথাযথ দায়িত্ব পালন করছেন না, আবারও এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ নিয়ে দ্বিতীয়বার ওবামা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন। এর আগে ট্রাম্পের নেয়া ব্যবস্থাগুলোকে চরম বিশৃঙ্খল বলে মন্তব্য করেছিলেন তিনি। খবর বিবিসির।

শনিবার একটি কলেজের স্নাতক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ওবামা কথা প্রসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার কথা বলেন।

ডেমোক্র্যাট পার্টির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন– এ মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের বস্তুনিষ্ঠ কোনো পরিকল্পনা নেই।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে প্রথমে গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। এটিকে সাধারণ ফ্লু হিসেবে চিহ্নিত করা ট্রাম্পের দেশেই সবচেয়ে বেশি থাবা বসিয়েছে করোনা।

এ পর্যন্ত ৯০ হাজার ১১৩ জন মানুষ মারা গেছেন স্মরণকালের সর্বনাশা এই মহামারীতে। আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

এই মহামারী নিয়ন্ত্রণে বেশ কয়েকবারই বিভিন্ন সমস্যার দায় ওবামা প্রশাসনের ঘাড়ে চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন এ নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বারাক ওবামা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা ইস্যুতে আবারও ট্রাম্পের কড়া সমালোচনা ওবামার

আপডেট সময় ১২:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০