ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

১৯ হাজার বছর আগের পায়ের ছাপ, চলছে গবেষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তানজানিয়ায় হাজার হাজার বছর আগে একদল লোক বিচরণ করেছিলেন। তাদের পায়ের ছাপ এখনো রয়েছে। সেসব পায়ের ছাপ তখনকার মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করছে। বিশেষজ্ঞদের ধারণা, ৫০০০ থেকে ১৯০০০ বছর আগের অন্তত চারশ পায়ের ছাপ রয়েছে সেখানে। তানজানিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গার সেরো এলাকায় ওইসব পায়ের ছাপ রয়েছে। আফ্রিকার মধ্যে সেখানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে। ওই সময়ের মানুষের শারীরিক গড়ন এবং তাদের খাদ্য খোঁজার কৌশল সম্পর্কেও এই পায়ের ছাপ থেকেই ধারণা করা সম্ভব।

ছাথাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কেভিন হাতালা এ ব্যাপারে বলেন, ওই সময় মানুষ কীভাবে চলাচল করতো এবং খাদ্যের জন্য কী ধরনের কৌশল অবলম্বন করতো, তা জানা যাবে। বিভিন্ন ধরনের জীবাশ্ম, আগ্নেগিরির পাশে চারশ পায়ের ছাপ ওই সময়ের মানুষের আচরণ সম্পর্কে আমাদেরকে জানতে সাহায্য করেছে।

২০০৯ সালে প্রথম এটি আবিষ্কার হয়। তখন থেকেই এ ব্যাপারে গবেষণা চলছে। প্রথমে মাত্র ৫৬ টি পায়ের ছাপ পাওয়া যায়। পরে মোট চারশ ছাপ পাওয়া যায়। গবেষকরা বলছেন, পায়ের ছাপের আকার এবং কতদূর পর পর সেইসব ছাপ পড়েছে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯ হাজার বছর আগের পায়ের ছাপ, চলছে গবেষণা

আপডেট সময় ০৯:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০