ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা রোধে বিজ্ঞানী ও গবেষকরা বেপরোয়া গতিতে কাজ করছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কোভিড-১৯ রোগের নিরাময়ে একটি সমাধান বের করতে বিজ্ঞানী ও গবেষকরা বেপরোয়া গতিতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস।

তিনি বলেন, ওষুধ ও টিকার ন্যায়সঙ্গত বিতরণের মাধ্যমেই কেবল ভাইরাসটিকে পরাস্ত করা সম্ভব হবে। কিন্তু ঐতিহ্যবাহী মার্কেট মডেল দিয়ে পুরো বিশ্বের চাহিদা পূরণ করা সম্ভব না।- খবর রয়টার্সের

এদিকে বাণিজ্য ব্যহতকরণের মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে দুর্বল ও ব্যর্থ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ চীনের এক কূটনীতিকের। তিনি বলেন, ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল যোগান বন্ধ করে দিয়ে বৈশ্বিক করোনাভাইরাস মহামারীকে দীর্ঘায়িত করছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের এক বৈঠকে জাতিসংঘে চীনা রাষ্ট্রদূত ওয়াং কুন এমন মন্তব্য করেন। ভিয়েনায় ওপেকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে চীনের সঙ্গে সম্পর্কের আরও অবনতির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার তিনি বলেন, এই মুহূর্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কোনো কথা বলার আগ্রহ আমার নেই। এরপর আরও কয়েক ধাপ এগিয়ে বললেন, তিনি বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনের সঙ্গে সম্পর্ক কাটছাঁটও করতে পারেন।

ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রোগ নিয়ন্ত্রণে চীনের ব্যর্থতায় আমি ভারী অসন্তুষ্ট। জানুয়ারিতে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এই মহামারী একটা বিরক্তিকর ছায়াও ফেলেছে। তবে ওই চুক্তিকে বড় সফলতা হিসেবে এর আগে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প।

বৈশ্বিক জ্বালানি মার্কেট স্থিতিশীল রাখতে চেষ্টা করায় ওপেককে ধন্যবাদ দিয়েছেন ওয়াং।

কিন্তু তার বক্তব্যের অধিকাংশই ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা নিয়ে। বৃহস্পতিবার তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনকে বিতর্কিত করতে ও দোষারোপের খেলা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করেছে।

‘যুক্তরাষ্ট্রের এমন আচরণে মহামারীর রোধে আন্তর্জাতিক চেষ্টা ও সহযোগিতা কেবল ব্যহত ও বাধাগ্রস্তই হয়নি, মহামারীকে কৃত্রিমভাবেই দীর্ঘায়িত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা রোধে বিজ্ঞানী ও গবেষকরা বেপরোয়া গতিতে কাজ করছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১১:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০