ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ছয় লাখ কৃষককে ১১৭ কোটি টাকা পুনর্বাসন সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় জেলার ছয় লাখ কৃষকদের প্রত্যেককে পাঁচ কেজি বোর ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও নগদ ১ হাজার টাকা করে মোট ১১৭ কোটি টাকা পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। শনিবার (২৬ আগস্ট) সকালে গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারে থাকা অথবা না থাকা অবস্থাতেও আওয়ামী লীগ সরকার বিভিন্ন দুর্যোগে মানুষে পাশে দাঁড়িয়েছে। কৃষকরা যাতে জমিতে ফসল চাষ করতে পারে তার জন্য সকল ব্যবস্থা নিয়েছে সরকার। একটি জমিও যেন না পড়ে থাকে, অব্যবহৃত না থাকে সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা দেয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী বোর মৌসুম পর্যন্ত কৃষি সহায়তা দেয়া হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক কৃষককে ২০ কেজি গম বীজ অথবা ২ কেজি ভূট্টা বীজ অথবা ১ কেজি শরিষা বীজ অথবা ১০ কেজি চীনা বাদাম বীজ অথবা ৫ কেজি মুগ ডাল বীজ অথবা ৮ কেজি খেসারি বীজ অথবা ৮ কেজি মসুর বীজ, ৭ কেজি ফেলন বীজ বা এক কেজি তিল বীজ, ২০ গ্রাম বিচি বেগুন বীজ বিনামূল্যে কৃষকদের দেয়া হবে। কৃষরা যে যা চাষ করতে চান তাই চাষ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ছয় লাখ কৃষককে ১১৭ কোটি টাকা পুনর্বাসন সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭