ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস বিক্রি ১০ লাখে

আকাশ বিনোদন ডেস্ক:  

করোনা পরিস্থিতিতে সংকটে পড়া মানুষের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করতে নিজেদের ব্যবহৃত প্রিয় তিনটি জিনিস নিলামে তোলে ব্যান্ডদল চিরকুটের তিন সদস্য।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে তিন সদস্যের ব্যবহার করা জিনিসগুলো ১০ লাখ টাকায় নিলামে জিতে নেয় অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।

সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস কিট— এই তিনটি প্রিয় জিনিস নিলামে তুলা হয়। করোনায় যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সহযোগী হতে তহবিল সংগ্রহে নামতেই এই নিলামের আয়োজন। নিলামে তিনটি জিনিসের ভিত্তিমূল্য ধরা হয় তিন লাখ টাকা।

চিরকুট সূত্রে জানা গেছে, নিলামের টাকায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে ২০ পরিবারের ৫ মাসের খাবারের জোগান দেওয়া হবে।

সুমী জানালেন, তার সংগ্রহে অনেক নথ আছে। নিলামে তুলা নথটি নিয়ে সুমী বললেন, এই নথ- এ আমার ভীষণ আবেগ ও ভালোবাসা মিশ্রিত। নিলামের বিষয়টি যখন এল, তখন ভাবলাম প্রিয় জিনিসটাই হাতছাড়া করি, যা আমি বেশ যত্নে রেখেছি। এছাড়া ইমনের ম্যান্ডোলিন ও পাভেলের ড্রামস কিট দুটি দুজনের ভীষণ পছন্দের। আর পছন্দের জিনিসগুলোই আমরা নিলামে তুলেছি।

সুমী আরও বলেন, ১০ লাখ টাকায় তিনটি জিনিস নিলাম হয়েছে, তাতে আমরা খুশি। একটি মহৎ উদ্যোগে চিরকুট থাকতে পেরেছে, এটা ভীষণ আনন্দের ও গর্বের। আমাদের ব্যান্ড সদস্যদের খুব প্রিয় জিনিসগুলোর নিলামের অর্থে কিছু পরিবারের মুখে হাসি ফুটবে, এটা ভাবতেই ভালো লাগছে।

মহামারি করোনায় তহবিল সংগ্রহের আয়োজন করছে ‘অকশন ফর অ্যাকশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে সংগঠনটি হুমায়ুন ফরীদি, তাহসান ও সাকিব আল হাসানের প্রিয় জিনিস নিলামে তুলেছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে বুধবার রাতের এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি ছিল আনন্দের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুমীর নথ, ইমনের মেন্ডোলিন আর পাভেলের ড্রামস বিক্রি ১০ লাখে

আপডেট সময় ০৯:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০