ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরে বউ বাজি রেখে মোবাইলে লুডুর জুয়া, সংঘর্ষে আহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোর সদর উপজেলার হালসা এলাকায় মোবাইল অনলাইনে বউ বাজি রেখে লুডুর জুয়া খেলতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফিরোজা (৪৫) এবং রেখা (৫০) নামে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে পার হালসা আশ্রায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে শাজাহানের ছেলে আশিক (২৭) শুকুরের ছেলে মহসিন (২৫) শফি মন্ডলের ছেলে শহিদ (৩৫) মিলে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলছিলেন। এই জুয়ায় তারা নিজেদের স্ত্রীদের বাজি রাখেন। বিষয়টি তাদের পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে তাদের স্ত্রীরা এসে সেখানে ঝগড়া ঝাটি শুরু করেন। এসময় সেখানে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তারা যে যার বাড়ি চলে যান। পরে রেখার ছেলে রাকিব ও রেখার ভাই রঞ্জু আশিকের বাড়িতে গিয়ে তার শাশুড়ি ফিরোজাকে মারপিট করে গুরুতর আহত করেন। এতে মহিউদ্দিনের স্ত্রী রেখা খাতুনও আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভিকটিমদের পরিবারের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।

অনলাইন জুয়া খেলার ব্যাপারে তিনি জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

নাটোরে বউ বাজি রেখে মোবাইলে লুডুর জুয়া, সংঘর্ষে আহত ২

আপডেট সময় ০৬:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০