ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

“আমিও মরব, তুইও মর” বলে দেনাদারকে ঝাপটে ধরলেন করোনা রোগী

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে পাওনা টাকার জন্য ‘করোনা লাগিয়ে দেওয়ার’ কথা বলেই দেনাদারকে ঝাপটে ধরলেন করোনা পজিটিভ এক যুবক।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরতলীর লিংকরোড বাস স্টেশনে এ ঘটনা ঘটে। লকডাউন অমান্যকারী করোনা আক্রান্ত রোগীর নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। পেশায় সিএনজি চালিত ট্যাক্সি ব্যবসায়ী। পাওনা টাকার জন্য তিনি লিংক রোডের সালামত নামে এক দোকানীকে ‘আমিও মরব, তুইও মর’ বলে ঝাপটে ধরেন।

জানা যায়, চার দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তার ভগ্নীপতি আবদুর রহমান ও তার বোন খুরশিদা বেগমও বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে রামু করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালের আইসোলেশন রয়েছেন।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির লকডাউন অমান্য করে এই যুবক গত কয়েকদিন ধরেই মোটর সাইকেলে বেপরোয়া ঘুরাঘুরি করছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, গত রবিবার জাহাঙ্গীর আলমকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে পাড়াটিও লকডাউন ঘোষণা করা হয়। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত যুবক জাহাঙ্গীরের বেপরোয়া আচরণের সালিশ-বিচার নিয়ে আমরাও অতিষ্ঠ হয়ে পড়েছি। তিনি লকডাউন না মেনে হরদম মোটরসাইকেল নিয়ে চলাচল করায় স্থানীয়রাও বিপাকে পড়েছেন। হামলার শিকার সালামতকে দ্রুত সাবান নিয়ে গোসল করানো হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

“আমিও মরব, তুইও মর” বলে দেনাদারকে ঝাপটে ধরলেন করোনা রোগী

আপডেট সময় ০২:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০