ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতেই সাড়ে ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী করোনাভাইরাস কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিদিন শয়ে শয়ে মানুষের আক্রান্তের খবর আসছে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানী ঢাকার মানুষ।

দেশে মঙ্গলবার নতুন করে আরও ৯৬৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬৮৪ জন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় ৪০৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।

দেশে মোট আক্রান্তের ৫৯ দশমিক ৪৫ ভাগ রোগী রয়েছে রাজধানীতে। এ ছাড়া ঢাকা জেলায় ২৩৮ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে ১ হাজার ২৮৬ জন আক্রান্ত, গাজীপুরে ৩৪৭ জন, কিশোরগঞ্জে ২০৫ জন, নরসিংদীতে ১৭২ জন, মাদারীপুরে ৫৭ জন, মুন্সীগঞ্জে ২১৬ জন, মানিকগঞ্জে ২৯ জন, রাজবাড়ীতে ২৩ জন, গোপালগঞ্জে ৬২ জন, টাঙ্গাইলে ৩২ জন, শরীয়তপুরে ৬০ জন ও ফরিদপুরে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যু হয় দেশে। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ২৫০ জনের মৃত্যু হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাজধানীতেই সাড়ে ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আপডেট সময় ০১:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০