ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএল না হলে বিসিসিআইয়ের ক্ষতি সাড়ে ৪ হাজার কোটি টাকা!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল। আর কোভিড-১৯ সংক্রমণে কারণে চলমান বছর যদি আসরটি মাঠে না গড়ায় তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষতি হতে পারে প্রায় অর্ধ বিলিয়ন ডলার। বোর্ডের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন।

তবে এ ক্ষেত্রে খেলোয়াড়দের থেকে আর্থিক কোনো কর্তন করা হবে কিনা সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

আইপিএলের ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আসরটি পুরোপুরি বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছে। যেখানে গত ২৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল বিশ্বে সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এ প্রসঙ্গে বলেন, ‘আইপিএল যদি মাঠে না গড়ায় তবে বিসিসিআই বড় একটা ক্ষতির আশঙ্কা করছে। এই ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন রুপি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি।’

ভারত অন্য অনেক দেশের মতো নিজ দেশে ক্রিকেট ফেরাতে চাইছে। তবে সবুজ সংকেত হিসেবে তাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা জানি না এ বছর কবে শুরু করতে পারবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামুনুর রশীদের টাঙ্গাইলের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়

আইপিএল না হলে বিসিসিআইয়ের ক্ষতি সাড়ে ৪ হাজার কোটি টাকা!

আপডেট সময় ০৯:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০