ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

বাসের মধ্যে মৃত্যু, লাশসহ মাকে ফেলে গেল চালক-যাত্রীরা

ছেলে মিজানুর রহমানের লাশে পাশে মা সোহাগী বেগম

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী ঢাকা থেকে নওগাঁ জেলার ধামরইরহাট যাচ্ছিলেন মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তি। সঙ্গে তার মাও ছিলেন। হঠাৎ বাসের মধ্যে মারা যান মিজানুর। এ সময় করোনা সন্দেহে লাশ ও তার মাকে জয়পুরহাটে সড়কের পাশে ফেলে রেখে গেছে বাসের চালক ও যাত্রীরা।

মঙ্গলবার ভোরে জেলার জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে মিজানুরের লাশ ও তার মা মাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয় চালক ও যাত্রীরা।

মৃত মিজানুর রহমান পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।

তার মায়ের দাবি, তার ছেলের শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না।

খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃতের মায়ের সঙ্গে কথা বলেন। পরে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

ইউএনও মিল্টন চন্দ্র রায় সাংবাদিকদের জানান, মিজানুর রহমান ঢাকায় গার্মেন্টসে শ্রমিকের কাজ করা স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় যান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সোমবার রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাসের মধ্যে তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর

বাসের মধ্যে মৃত্যু, লাশসহ মাকে ফেলে গেল চালক-যাত্রীরা

আপডেট সময় ০২:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০