ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

চলতি মাসেই এসএসসির ফল

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (১১ মে) এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি এ মাসের মধ্যেই ফল প্রকাশের। ঈদে আগে বা পরে ফল হতে পারে। তবে এ মাসেই চেষ্টা করছি।

অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে গতানুগতিক ধারায় ফল প্রকাশ করায় কোনো সমস্যা হবে না বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।

অধ্যাপক জিয়াউল বলেন, ডাক বিভাগ বিভিন্ন অঞ্চল থেকে ওএমআর সিটগুলো বোর্ডে আনতে সহায়তা করছে। তাই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। এই মাসেই এসএসসির ফল ঘোষণা করব।

এসএসসির ফর প্রকাশের পর কলেজে ভর্তির কার্যক্রমও শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করার কথা। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিলম্ব হচ্ছে।

অন্যদিকে, গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় তা-ও স্থগিত রাখা হয়।

তবে এইচএসসি পরীক্ষা শুরু করার এখনও কোনো তারিখ নির্ধারণ করেনি শিক্ষা মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

চলতি মাসেই এসএসসির ফল

আপডেট সময় ০৯:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০