ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

চীনে শুরু হয়ে গেছে আতঙ্ক, দ্বিতীয় দফায় আসছে করোনা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের মূল ভূখণ্ডে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৭ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ২৮ এপ্রিলের পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর মধ্যেই একদিন আগেই করোনার উৎসস্থল উহানে একজনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ৩ এপ্রিলের পর প্রথমবার সেখানে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

গত কয়েক মাসের চেষ্টায় উহানসহ পুরো চীনেই করোনার বিপর্যয় কাটিয়ে উঠেছিল চীন। আপ্রাণ চেষ্টা চালিয়ে আক্রান্তের সংখ্যা শূন্যতে নিয়ে যেতে সক্ষম হলেও নতুন করে আবারও আক্রান্ত বাড়তে থাকায় দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। সাম্প্রতিক সময়ে কড়াকড়ি তুলে নিয়ে অর্থনীতি পুণরায় সচল করার পরিকল্পনা করছে বেইজিং। এদিকে রোববার (১০ মে) নতুন করে আক্রান্তদের মধ্যে ৭ জনই বহিরাগত। তারা মঙ্গোলিয়া থেকে ভ্রমণের উদ্দেশে চীনে গেছে। আগের দিনের হিসাব অনুযায়ী, নতুন করে বহিরাগত দু’জন আক্রান্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

চীনে শুরু হয়ে গেছে আতঙ্ক, দ্বিতীয় দফায় আসছে করোনা!

আপডেট সময় ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০