ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের প্রায় সব মার্কেটেই বাড়ছে ক্রেতাদের ভিড়। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই জেলার প্রায় সব মার্কেট খুলে দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) সকালে শহরের সমবায় মার্কেট, মার্ক টাওয়ার, বেইলি টাওয়ার, হাসনাত স্কয়ার, আড়ং ভবনসহ বিভিন্ন মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

প্রায় প্রতিটি মার্কেটেই ছিল ক্রেতাদের ভিড়। ক্রেতারা কাপড়ের দোকান ও মোবাইলের দোকানগুলোতে বেশি ভিড় করছেন। তবে দোকান মালিকদের দাবি, তারা পর্যাপ্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই ক্রেতাদের মার্কেটে প্রবেশ করাচ্ছেন। পাশাপাশি বিক্রেতারাও স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ মোবাইল মালিক সমিতির যুগ্ম সম্পাদক ইয়াহিয়া আলম উচ্ছ্বাস বলেন, ‘আমরা ইতোমধ্যে বড় বড় মার্কেটের প্রবেশপথে জীবাণুমুক্তকরণ সুড়ঙ্গ (ডিসইনফেকশন টানেল) স্থাপন করেছি। এগুলো স্বয়ংক্রিয়ভাবে কেউ মার্কেটে প্রবেশ করার সময় তাকে জীবাণুমুক্ত করবে। প্রতিটি মার্কেটের বাইরে অস্থায়ী পানির ট্যাংকি বসানো হয়েছে এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।’

বড় বড় মার্কেটের প্রবেশপথে জীবাণুমুক্তকরণ সুড়ঙ্গ (ডিসইনফেকশন টানেল) স্থাপন করা হয়েছে।তিনি বলেন, ‘ দোকানগুলোর মালিক, কর্মচারী, নিরাপত্তাকর্মীসহ সবাইকেই হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে এবং তারা অবশ্যই সেটি করবেন। মার্কেটগুলোতে অন্য এলাকার বাসিন্দাদের প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র তল্লাশি করা কিংবা নিশ্চিত হওয়ার ব্যাপারে নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে।’

আতংকিত না হয়ে নিজেদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্ভয়ে কেনাকাটা করতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মার্কেটগুলোতে সব ধরনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা কাজ করে যাচ্ছি যেন কোনোভাবেই কোনো ক্রেতা-বিক্রেতা সংক্রমিত না হন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড়

আপডেট সময় ০১:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০