ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ট্রেন চালু হচ্ছে মঙ্গলবার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) মধ্যেই ভারতে মঙ্গলবার (১২ মে) থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে দিল্লি থেকে হাওড়াসহ দেশের ১৫ শহরের মধ্যে ১৫ জোড়া ট্রেন চলাচল করবে।

সোমবার (১১ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, টানা প্রায় ৬ সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু শুরু হতে যাচ্ছে। তবে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে মিলবে এসব ট্রেনের টিকিট। ওই টিকিট পাওয়া যাবে আইআরসিটিসির ওয়েবসাইটে ও রেলস্টেশনে বা অন্য কোনো রিজার্ভেশন কাউন্টারে।

বিশেষ ট্রেন হিসাবে এসব ট্রেন নয়াদিল্লির স্টেশন হয়ে দিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রানচি, ভুবনেশ্বর, সেকুন্দ্রেরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দ্রম, মাদ্গাও, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাওই রুটে চলবে। এছাড়া কোভিড-১৯ কেয়ার সেন্টারের জন্যে ২০ হাজার কম্পার্টমেন্ট ও আটকেপড়া শ্রমিকদের জন্যে দিনে ৩শটি ট্রেন দেশটির রেল মন্ত্রণালয় চালু করবে।

এদিকে রোববার (১০ মে) দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইটার বার্তায় জানান, সোমবার বিকেল ৪টা থেকে আইআরসিটিসির মাধ্যমে টিকিট কেনা যাবে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ থেকে লকডাউনের কারণে ভারতজুড়ে ট্রেন চলাচল সামায়িকভাবে বন্ধ রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে ট্রেন চালু হচ্ছে মঙ্গলবার

আপডেট সময় ০১:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০