ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

হরমুজে নিজেদের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর মহড়ার সময় ডেস্ট্রয়ার থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির একটি জাহাজ ডুবে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

হরমুজের জামারান এলাকা থেকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে বানানো একটি সি-৮০২ নূর ক্ষেপণাস্ত্র দেশটির মালবাহী জাহাজ কনারাকে গিয়ে আঘাত হানে। খবর বিবিসি ও আনাদোলুর।

শত্রু জাহাজ মনে করে ভুল বুঝে এতে হামলা চালানো হয়। দেশটির সামরিক এলিট ফোর্স আইআরজিসি জানিয়েছে, এটি মনুষ্যসৃষ্ট ভুলের কারণে হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল না।

হামলার সময় কনারাক নামে ওই জাহাজটিতে কমপক্ষে ৩০ থেকে ৪০ জন ক্রু ছিলেন। পারস্য উপসাগরে ইরান-মার্কিন উত্তেজনা কেন্দ্র করে হরমুজে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করছে ইরান। একই সঙ্গে বাড়িয়েছে সামরিক মহড়াও।

এই মহড়া থেকেই রোববার ভুলবশত ওই হামলা হয় নিজেদের জাহাজে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

হরমুজে নিজেদের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

আপডেট সময় ০১:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০