ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদিতে কমছে তেলের দাম, বাড়ছে কর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবে আরেক দফা কমল জ্বালানি তেলের দাম। সোমবার থেকে কার্যকর হচ্ছে তেলের নতুন মূল্য। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে তেলের বিক্রি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমছে দাম।

এ অবস্থায় অর্থনীতি টিকিয়ে রাখতে বাড়ানো হচ্ছে মূল্য সংযোজন কর। গত মাসের তুলনায় তেলের দাম নেমেছে অর্ধেকে।

সৌদি আরমকোর সর্বশেষ তথ্যানুযায়ী, প্রতি লিটার ৯১ পেট্রলের দাম এখন ০.৬৭ রিয়াল এবং প্রতি লিটার ৯৫ অকটেনের দাম এখন ০.৮৬ রিয়াল, যা রোববার পর্যন্ত ছিল যথাক্রমে ১.১৩ ও ১.৪৭ সৌদি রিয়াল।

এর আগে গত ২১ এপ্রিল আমেরিকায় তেলের দাম ডলারের নিচে নেমে এসেছিল। অর্থাৎ ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম এত কমল।

এ কারণে ইতিমধ্যেই জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল কম উত্তোলন করার ব্যাপারে একমত হয়েছে।

অন্যদিকে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি টিকিয়ে রাখতে নতুন কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন সৌদি অর্থমন্ত্রী। এ মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধি, যা ৫ থেকে বাড়িয়ে এখন ১৫ শতাংশ করা হয়েছে। জুলাই মাস থেকে নতুন কর কার্যকর হবে।

তা ছাড়া সরকারি কর্মচারীদের কিছু সুবিধা কমানো এবং অন্য কিছু প্রকল্পে অর্থায়ন কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সৌদি আরবে প্রতি মাসেই তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে পরিবর্তিত হয়ে এলেও এই প্রথম মূল্য সংযোজন কর বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে কমছে তেলের দাম, বাড়ছে কর

আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০