ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

কান্নার আওয়াজে রায়পুরে সুপারি বাগানে মিলল নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কান্নার আওয়াজে ওই নবজাতকের সন্ধান মেলে।

রোববার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পণ্ডিত বাড়ির বাগান থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, ভোর ৬টার দিকে পণ্ডিত বাড়ির একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায় বলে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নবজাতককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।

ফাতেমা বেগম বলেন, সুপারি বাগানে নবজাতকটি কাপড়ের রশি পেঁচানো ছিল। শিশুটি ছেলে সন্তান।

রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য ও ওষুধ কিনে দিয়েছি। তবে ধারণা করা হচ্ছে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তা ছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরও খেয়ে ফেলতে পারত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, নবজাতক একটি ছেলে। তাকে নেয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। উদ্ধারকারী পরিবারের কাছেই আপাতত লালন-পালনের দায়িত্বে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

কান্নার আওয়াজে রায়পুরে সুপারি বাগানে মিলল নবজাতক

আপডেট সময় ০৮:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০