ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

যে কারণে রবীন্দ্রনাথের ছবি পোস্ট করে সমালোচিত নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক: 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেন্সিলে আঁকা কবিগুরুর একটি ছবি পোস্ট করেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এরপর থেকেই জোর সমালোচনার কবলে পড়েন তৃণমূলের এই সংসদ সদস্য। শুরু হয় তাকে নিয়ে ট্রল। এখানেই শেষ নয়, কেউ কেউ তাকে চোর বলছেন।

আর এসব ঘটেছে মূলত ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক শিল্পী পেন্সিল ও পেন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্কেচ এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। সেই একই ছবি নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরাত জাহান। সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দেন। কিন্তু নুসরাত জাহান সেই পোস্টে মূল ছবির শিল্পীর নাম উল্লেখ করেননি। আর এতেই শুরু হয় সমালোচনা।

নন্দিনী নামে একজন নুসরাত জাহানের পোস্টে মন্তব্য করেছেন, আপনি এটা অন্যজনের প্রোফাইল থেকে নিয়েছেন। তাকে অন্তত ক্রেডিটটা দিতে পারতেন। এটাই যদি আপনার মনোবৃত্তি হয়, তাহলে আর লোককে দোষ দিয়ে লাভ কি! কথায় বলে—চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ো ধরা’- এমন অসংখ্য আক্রমণাত্মক মন্তব্য করছেন মানুষ।

সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন নুসরাত জাহান। তিনি বলেন, আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম। যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম প্রচুর ছবি ইন্টারনেটে রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য না। কারণ আমি নিজেও একজন শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

যে কারণে রবীন্দ্রনাথের ছবি পোস্ট করে সমালোচিত নুসরাত

আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০