ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

জয়পুরহাটে আইসোলেশনে করোনা আক্রান্ত স্ত্রীর সাথে থাকছেন সুস্থ স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটে আক্কেলপুর হেলথ ইন্সটিটিউট আইসোলেশনে করোনা আক্রান্ত স্ত্রীর সাথে থাকছেন তার সুস্থ স্বামী। স্ত্রীর প্রতি ভালবাসার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন যিনি।

জয়পুরহাটের এমন ব্যতিক্রম ঘটনায় হতবাক এলাকাবাসি। নানা বাধা বা সরকারি নিয়মকে তোয়াক্কা না করে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে আক্কেলপুরের যুবক তার করোনা আক্রান্ত স্ত্রীর সাথে জোর করে আইসোলেশনে থাকছেন।

গত ক’দিন আগে আক্কেলপুর উপজেলার ১৯ বছর বয়সী গার্মেন্টস ফেরত এক গৃহবধুর করোনা পজেটিভ শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে আনতে গেলে ঘটে ভিন্ন ঘটনা। আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও স্ত্রীকে কিছুতেই একা ছাড়তে রাজি নন তার স্বামী। তাই শেষ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর সঙ্গে আইসোলেশন সেন্টারেই থাকছেন তিনি।

বুধবার রাতে ওই নারীকে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে (সেফ অতিথিশালা) রাখা হলে তার স্বামীও জোর করে সেখানেই প্রবেশ করেন। জানা যায়, স্ত্রীর প্রতি ভালবাসা থেকেই নাকি তিনি স্ত্রীর সাথে আইসোলেশন সেন্টারে থাকার সিদ্ধান্ত নেন। অবশেষে সেখানকার কর্তৃপক্ষও তাকে আইসোলেশনে নিতে বাধ্য হয়।

আইসোলেশন ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ শাহীন রেজা ঘটনাটি তার নিজ ফেসবুকে শেয়ার করেছেন। তিনি জানান, স্ত্রীর করোনা পজেটিভ থাকলেও স্বামীর নেই অথচ স্বামী স্ত্রীর প্রতি ভালবাসাতে একসাথে থাকতে চান। তাই বাধ্য হয়ে তারা স্বামীকে আইসোলেশনে থাকার অনুমতি দিয়েছেন তবে আলাদা রুমে থাকছেন তারা। আর এখন পর্যন্ত তারা ভালো আছেন।

চিকিৎসক আরও জানান, ওই ইউনিটের দ্বিতীয় তলায় ভর্তি থাকা করোনা আক্রান্ত এক তরুণী ৩য় তলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। আইসোলেশনে থাকা ওই যুবক ও যুবতী ২য় ও তয় তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছেন নিয়মিত। চিকিৎসক ও কর্তৃপক্ষের কোনো নিষেধই তারা শুনছেন না বরং নতুন প্রানোদ্দনায় তারা নিজেদের আবিস্কার করেছেন প্রেমিক ও প্রেমিকা হিসেবে।

বলতে গেলে যেখানে করোনা শনাক্ত হওয়া রোগীরা জীবন বিপন্ন হওয়ার আশংকায় প্রতিনিয়ত সৃস্টিকর্তার কাছে প্রার্থনা করছেন সেখানে তারা পেয়েছেন নতুন জীবন। ভালবাসার শক্তিতে তারা হয়তো নতুন স্বপ্ন দেখছেন।

জয়পুরহাট প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

জয়পুরহাটে আইসোলেশনে করোনা আক্রান্ত স্ত্রীর সাথে থাকছেন সুস্থ স্বামী

আপডেট সময় ০৪:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০