ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাসে ২ হাজার টাকা করে পাবে ২০ লাখ পরিবার

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের সংকটময় মুর্হূতে সহযোগিতার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। করোনা সংকট মোকাবিলায় এডিবির কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ অর্থ অনুমোদন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।

এডিবির অর্থে করোনাকালীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ গরিব পরিবারকে মাসে ২৩ ডলার বা প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া মাসে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে ১০ লাখ পরিবারকে। সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে। এডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, করোনার ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগে গতি আনতে এডিবি এই অর্থ সহায়তা দিচ্ছে। বিজ্ঞপ্তিতে এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, আমরা জানিনা এই সঙ্কট কতদিন থাকবে এবং তা বিশ্ব অর্থনীতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে। তবুও সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবিলায় এডিবি কাজ করে যাচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের অর্থনৈতিক পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে এডিবি জানায়, করোনা মহামারি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়নের অগ্রযাত্রায় বড় ধরনের আঘাত হানতে পারে। এতে করে এ অঞ্চলে দারিদ্র্য আরও বাড়তে পারে এবং দেখা দিতে পারে অর্থনৈতিক মন্দা। উন্নয়নশীল দেশ ও বিভিন্ন বেসরকারি খাতকে মহামারি মোকাবিলায় দ্রুততার সঙ্গে প্রতিশ্রুত আর্থিক সহায়তা প্যাকেজ সরবরাহ করা হচ্ছে।

এডিবির প্রায় ৮.৭০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তায় ৬৩টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে বাংলাদেশে। পাইপলাইনে রয়েছে আরও প্রায় ৯ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ৮১টি প্রকল্প।

এর আগে গত ৩ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এডিবি। করোনা মোকাবিলায় তাৎক্ষনিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রি, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৭ টি মেডিকেল কলেজে আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া গত মার্চ মাসে সাড়ে তিন লাখ ডলার অনুদানও দিয়েছে এডিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাসে ২ হাজার টাকা করে পাবে ২০ লাখ পরিবার

আপডেট সময় ০৪:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০