ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বায়তুল মোকাররমে ভিড়, স্বাস্থ্যবিধি মেনে জুমা আদায়

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রাণসংহারী করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ পড়ার ওপর দেয়া বিধিনিষেধ তুলে নেয়ার পর প্রথম জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় দেখা গেছে। অবশ্য সবাই সেখানে সরকারের দেয়া স্বাস্থ্য নির্দেশনা মেনেই মাস্ক পরিধান ও দূরত্ব বজায় রেখে নামাজ পড়েছেন। আর স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে প্রবেশ করানো হয়েছে। এছাড়া নামাজের আগে করা হয়েছে জীবাণুনাশক স্প্রে।

শুক্রবার দুপুরে জাতীয় মসজিদটিতে জুমার নামাজের আগে ও পরে স্বাস্থ্যবিধি মানার এ চিত্র দেখা যায়। মসজিদে প্রবেশের আগে সবার হাত ধোয়ানো হয়। সেই সঙ্গে সবাই মাস্ক পরছেন কিনা সেটা নিশ্চিত হয়েই মসজিদে প্রবেশ করতে দেয়া হয়।

বাংলাদেশে করোনার সংক্রমণের কিছু দিনের মধ্যেই সর্ব সাধারণকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করার নির্দেশ দেয়া হয়। এসম্য শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ হতো। এজন্য মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারতেন। কিন্তু সম্প্রতি এই বিধিনিষেধ তুলে নেয়ার পর এটাই প্রথম জুমা।

আর প্রথম জুমাতেই জাতীয় এ মসজিদসহ সব মসজিদেই নামাজ পড়েছেন সর্ব সাধারণ।

বাংলাদেশে বেশ কদিন ধরে করোনা সংক্রমণের হার বাড়ার মধ্যেই মালিক সমিতির দাবির প্রেক্ষিতে গত সোমবার সরকার সীমিত পরিসরে মার্কেট-শপিংমল খোলার অনুমতি দেয়। এরপরই গত বুধবার মসজিদে জামাতের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার থেকে মসজিদে জামাত আদায় করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ভিড়, স্বাস্থ্যবিধি মেনে জুমা আদায়

আপডেট সময় ১১:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০