ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানে ভূমিকম্পে ২ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার (৮ মে) প্রথম প্রহরে ভূমিকম্পটি আঘাত হানে।

কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতের পর তেহরান এবং মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানলেও বড় কোনো ক্ষতি হয়নি।

মৃতদের একজন তেহরানের ২১ বছর বয়সী তরুণী, যার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল এবং আরেকজন দামাবন্দের ৬০ বছর বয়সী বৃদ্ধ, যিনি মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

এদিকে রাত থেকে যারা বাইরে অবস্থান করছেন, করোনা ভাইরাস প্রতিরোধে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৫ জন এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৮৬ জনের।

ভূমিকম্পের পর গাড়িতে তেল ভরতে গ্যাস স্টেশনে ভিড় জমাতে শুরু করে লোকজন। তবে পর্যাপ্ত পেট্রোল রয়েছে বলে আশ্বাস দেন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে ভূমিকম্পে ২ জনের মৃত্যু

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০