ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্ধ তরুণীকে ধর্ষণ, সহযোগী নারী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব নন্দনকোনা গ্রামের এক অন্ধ তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার নন্দনকোনা গ্রামের ২২ বছর বয়সী অন্ধ তরুণীকে তার প্রতিবেশীর সহযোগিতায় ধর্ষণ করে আসছিল আতাউর রহমান (৫৫) নামে এ ব্যক্তি। প্রতিবেশী চম্পা বেগমের (৪৫) বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে আসছে। আতাউর পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

ওসি জানান, এ অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদি হয়ে আতাউর রহমান ও তার সহযোগী চম্পা বেগমকে আসামি করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেছেন। পরে বৃহস্পতিবার সকালে পূর্ব নন্দনকোনা গ্রামে অভিযান চালিয়ে সহযোগী চম্পাকে গ্রেফতার করে পুলিশ। তবে আতাউর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্ধ তরুণীকে ধর্ষণ, সহযোগী নারী গ্রেফতার

আপডেট সময় ০৭:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০