ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রমজানে যুদ্ধবিরতিতে ইয়েমেনে সৌদি জোটের হামলা, শিশুসহ নিহত ৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম বলেছে, সৌদি নেতৃত্বাধীন বাহিনী হাজ্জাহ প্রদেশের আল-জার এলাকায় আজ বৃহস্পতিবার যে হামলা চালিয়েছে তাতে এক শিশুসহ চার জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আরও একটি শিশু আহত হয়েছে।

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ গত ২৩ এপ্রিল করোনাভাইরাস মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে হামলা থামেনি। এর আগের বছরগুলোতেও পবিত্র রমজান মাসে হামলা অব্যাহত রেখেছিল সৌদি বাহিনী।

মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সমর্থন ও সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে স্থল, সাগর ও আকাশপথে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। তাদের সরাসরি হামলায় এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ইয়েমেনি নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ ইয়েমেনি। এছাড়া হামলার পরোক্ষ প্রভাবে এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছেন।

সূত্র : পার্সটুডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাতার-চীন ফোনালাপ

রমজানে যুদ্ধবিরতিতে ইয়েমেনে সৌদি জোটের হামলা, শিশুসহ নিহত ৪

আপডেট সময় ০৬:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০