ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়কে প্রাণ গেল চার মাসের শিশু আয়রা মনির

আকাশ জাতীয় ডেস্ক:

নানার বাড়ি নাটোরের বাগাতিপাড়া থেকে জীবনের প্রথমবারের মতো মা-বাবার সঙ্গে ঢাকা যাওয়া হল না চার মাসের শিশু আয়রা মনির। বুধবার ভোরে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমুড় মহাসড়কে রেজুর মোড়ে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সে মারা যায়।

এ দুর্ঘটনায় আয়রার মা-বাবসহ একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

নিহত আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের আতিকুর রহমান সুজনের মেয়ে। আতিকুর রহমান আকিজ গ্রুপের কর্মকর্তা। তিনি বাগাতিপাড়ার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-কন্যাকে নিয়ে তার ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আবদুল্লাহিল বাকি জানান, বুধবার ভোরে রেজুর মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী অপর প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু আয়রা মণি ঘটনাস্থলেই নিহত এবং উভয় গাড়ির চালকসহ পাঁচজন আহত হন।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

সড়কে প্রাণ গেল চার মাসের শিশু আয়রা মনির

আপডেট সময় ১০:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০