ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

চারদিন আগেই খুলেছে গাজীপুরের বিপণি-বিতানগুলো

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ১০মে থেকে সরকার শপিংমল ও বিপণি-বিতান খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর তার চারদিন আগেই খোলা হলো গাজীপুরে শপিংমল ও বিপণি-বিতানগুলো। ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা শপিংমল ও বিপণিবিতানে সকাল থেকেই চলছে বেচাকেনা। এদিকে এসব শপিংমল ও বিপণি-বিতানে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সুরক্ষার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে ব্যবসায়ীরা জানান, দোকান বন্ধ থাকায় রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে অনেকের অনাহারেও দিন কেটেছে। শপিংমল খোলায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে বেশিরভাগ শপিংমল মালিক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিয়ে উদাসীন।

এদিকে, দেশের প্রতিটি শপিংমল ও বিপণি বিতানের সামনে ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’—লেখা ব্যানার টানানোর নির্দেশনা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে পুলিশের আইজি, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের মহাপরিচালককে এই চিঠি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের হৃদয়ে যখন প্রশান্তি ও বরকত নেমে আসে

চারদিন আগেই খুলেছে গাজীপুরের বিপণি-বিতানগুলো

আপডেট সময় ১২:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০