ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের উহানে খুললো স্কুল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস মহামারির উৎসস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ধীরে ধীরে জীবনযাপন স্বাভাবিক হচ্ছে। শহরটিতে লকডাউনের অবসান হয়েছে প্রায় একমাস আগে। এবার স্কুলও খুলতে শুরু করেছে।

বিবিসি জানায়, লকডাউনের পর প্রথমবারের মতো বুধবার (৬ মে) উহানের স্কুলগুলো খুলেছে। তবে আপাতত শুধু দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চালু হয়েছে। সামনেই তাদের পরীক্ষা।

উহানের প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের ক্লাস চালু হয়েছে। প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ক্লাস কখন চালু হবে তা এখনো জানানো হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলে যাওয়ার আগে সব শিক্ষার্থী ও কর্মচারীর ভাইরাস পরীক্ষা করা হবে। সম্পূর্ণ ক্যাম্পাস জীবাণুমুক্ত করা হবে।

শিক্ষার্থীরা মাস্ক পরে স্কুলে যাচ্ছে এবং প্রবেশের আগে থার্মাল স্ক্যানারে তাদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া, ক্লাসের ডেস্কগুলো ফাঁকা ফাঁকা করে সাজানো হয়েছে।

জানুয়ারি মাসে উহানসহ চীনের অন্য অঞ্চলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অনেকক্ষেত্রে শুধু অনলাইন ক্লাস চালু ছিল। তবে গত মাসেই চীনের স্কুলগুলো খুলতে শুরু করে। গত সপ্তাহে বেইজিং ও সাংহাইয়ে কিছু শ্রেণির ক্লাস চালু করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের উহানে খুললো স্কুল

আপডেট সময় ১২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০