ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

আমিরাতে শারজাহ টাওয়ারে ভয়াবহ আগুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আরব আমিরাতের শারজাহ শহরের ৪৯ তলা বিশিষ্ট একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে অ্যাবকো টাওয়ার (শারজাহ টাওয়ার) নামের ওই আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিশাল আকারে আগুন ছড়ালেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

খালিজ টাইমস ও গালফ নিউজ জানিয়েছে, শারজাহ এর আল নাহদা এলাকার অ্যাবকো টাওয়ারে আগুন লাগার পর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। আগুনে মোট ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে এবং সাতজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে।

কয়েক ডজন দমকল কর্মীদের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভবনে কুলিংয়ের কাজ করছেন দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ সিভিল ডিফেন্সের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় একটি বড় বিপর্যয় এড়ানো গেছে।

গালফ নিউজ জানিয়েছে, ৪৯ তলা ভবনের ৩৮টি ফ্লোর আবাসিক। এবং বাকিগুলো গাড়ি পার্কিং ও সেবা প্রদানের কাজে ব্যবহৃত হয়। প্রতিটি ফ্লোরে ১২টি করে ফ্লাট রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আমিরাতে শারজাহ টাওয়ারে ভয়াবহ আগুন

আপডেট সময় ১২:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০