ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

পুত্র সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

আকাশ বিনোদন ডেস্ক: 

লকডাউন পরিস্থিতিতে টলিউডে আনন্দের খবর ছড়িয়ে দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। হ্যাঁ, পুত্র সন্তানের মা হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

মঙ্গলবার (৫ মে) ভোর ৫ টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টলিউড কুইন কোয়েল। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে। কোয়েল-নিসপাল সিং রানে দম্পতি প্রথমবার সন্তানের মা-বাবা হলেন। খুশির বন্যা মল্লিক ও রানে পরিবারে।

এমন আনন্দের খবরে উচ্ছ্বসিত কোয়েলের বাবা ও নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক। তার কথায়, লকডাউনে এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারে না।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকীর দিন সন্তানের আগমন বার্তা জানিয়েছিলেন টলিউড কুইন কোয়েল। টুইট বার্তায় তিনি স্বামী নিসপাল সিং রানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দিন এগোচ্ছে..। লাথি, ঘুসি,ডিগবাজির মধ্যে দিয়ে শরীরের ভিতরে নতুন প্রাণের স্পন্দন অনুভব করছি। জীবনের বুননে ঝকঝকে রুপোলি সুতোর মতো এই গ্রীষ্মেই আসছে আমাদের সন্তান।’

২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কোয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

পুত্র সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

আপডেট সময় ০৯:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০