ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোজা-ঈদের ছুটির সঙ্গে যুক্ত হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি রোজাসহ অন্য উৎসব এবং ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে আপাতত ৩০ মে পর্যন্ত বন্ধ থাকছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ১৮ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর সাধারণ ছুটি শুরু হয়েছে ২৬ মার্চ। সাধারণ ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে।

সবশেষ সিদ্ধান্তে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়। আর এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্যালেন্ডারে ছুটি শুরু হয়েছে ২৫ এপ্রিল।

করোনায় ছুটির কারণে প্রাথমিক বিদ্যালয় প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসএসসির ফলও পিছিয়ে যাচ্ছে, এইচএসসি পরীক্ষাও নির্ধারত সূচিতে শুরু করা যায়নি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার বলেন, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি- রমজান এবং ঈদের ছুটির সঙ্গে এই ছুটিটা মিলিয়ে নিয়েছি। এরপর সিচ্যুয়েশন দেখে সিদ্ধান্ত নেবো। তবে খোলার সিদ্ধান্ত হয়নি।

মাহবুব হোসেন বলেন, আমরা এসএসসির ফল দ্রুত দেওয়ার চেষ্টা করছি।

২০২০ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে সরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রমজান, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ছুটি রয়েছে।

আর এসব দিবস ও উৎসব উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি রয়েছে ২৫ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

রোজা-ঈদের ছুটির সঙ্গে যুক্ত হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আপডেট সময় ০৯:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০